নাটোরে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আহত ২০

নাটোর প্রতিনিধি | ২৩ নভেম্বর ২০২১, ০০:২৫

ছবিঃ সংগৃহীত

নাটোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।

সোমবার (২২ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে শহরের আলাইপুর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নাটোর জেলা বিএনপির সহসভাপতি ছাবিনা ইয়াসমিন অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। তারা বিএনপি নেতা কর্মীদের বেধড়ক মারধর, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের অনশন কর্মসূচি পণ্ড করে দেয়।

এ সময় বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিনিসহ একটি জাতীয় দৈনিকের নাটোর প্রতিনিধির মাথায় ইটের আঘাত লেগে আহত হন। আহত সাংবাদিককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনুসর রহমান জানান, বিএনপির অনশন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য তারা নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলেন। এসময় বিএনপির নেতাকর্মীরা তাদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন এবং ইটপাটকলে নিক্ষেপ শুরু করেন। নেতাকর্মীদের হামলায় তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা