নিখোঁজের তিন দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী শিলা'র

ঠাকুরগাঁও প্রতিনিধি | ১৯ নভেম্বর ২০২১, ১৩:৪১

ছবিঃ সংগৃহীত

বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হওয়া সানজিদা আক্তার শিলা (১৫) নামের এক স্কুল ছাত্রীর খোঁজ মেলেনি তিন দিনেও। শীলা ঠাকুরগাঁও আমানতুল্লাহ ইসলামী একাডেমি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

গত মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর আজ অবধি ফিরে আসেনি শিলা।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শিলার নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিলার নানি মালেকা খাতুন জানান, জন্মের কয়েক বছরের মধ্যেই শিলার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। এরপরে দুজনেই অন্যত্র বিয়ে করে। তখন থেকে শিলা নানীর কাছে থেকেই বড় হয়েছে।

মালেকা খাতুন বলেন, ‘স্কুল থেকে শিলার দুপুর ২টা থেকে ৪টার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও শিলা ফিরে না আসায় খোঁজ নিতে আমি স্কুলে যাই। স্কুলের ছাত্র ছাত্রীরা জানায় শিলা স্কুলে গিয়েছিল। তবে স্কুলের হাজিরা খাতায় তার উপস্থিতি নেই। পরে সর্বত্র খোঁজ করে মেয়েটিকে না পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় থানায় জিডি করি।’

আমানতুল্লাহ স্কুলের প্রধান শিক্ষক শামসুল ইসলাম বলেন, ‘মেয়েটির নানি স্কুলে এসে নিখোঁজের বিষয়টি জানিয়েছিলেন। আমি খোঁজ নিয়েছি। হাজিরা খাতায় শিলার উপস্থিতি নেই। কিন্তু কিছু ছাত্র ছাত্রী সেদিন তাকে স্কুলে দেখেছে। বোঝা যাচ্ছে ক্লাস শুরু হওয়ার আগেই স্কুল থেকে চলে গেছে মেয়েটি। হয়তো কারো প্রলোভনে পরে কোথাও গেছে। কারণ স্কুল থেকে কেউ উঠিয়ে নিয়ে যাবে এটা মনে হচ্ছেনা।’

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, 'শিলা নামের মেয়েটির নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। তার বিষয়ে খোঁজ চলছে। আশা করি তাকে দ্রুতই আমরা খুঁজে পাবো।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা