মার্কেটিং কর্মকর্তাকে মরিচের গুড়া মেরে মোটরসাইকেল, স্মার্টফোন, নগদ অর্থ ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি  | ৫ নভেম্বর ২০২১, ০৪:০৬

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে এক মার্কেটিং কর্মকর্তাকে মরিচের গুড়া মেরে গতিরোধ করে মারধর করে মোটরসাইকেল, নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

গত মঙ্গলবার (২ নভেম্বর) ভোররাতে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আজিজিয়া কচ্ছ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন (২৫) সে ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অহিদের বাড়ির মো. ছেরাজুল হকের ছেলে। সে পেশায় আফতাব গ্রুপ সি-ট্রেড ফার্টিলাইজার লিমিটেড সুবর্ণচর এরিয়ার মার্কেটিং অফিসার।

ভুক্তভোগী জানান, গত বুধবার সকাল ৯টায় কুমিল্লায় কোম্পানীর মিটিং থাকায় বাড়ি থেকে ভোর রাতে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ৪ জন অস্ত্রধারী মুখোশ পরিহিত যুবক মরিচের গুড়া মেরে আমাকে আটক করে মারধর করলে আমি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ি। তাদের হাতে দেশীয় অস্ত্র, রামদা, পিস্তল ও লাঠি ছিলো। এ সময় দুর্বৃত্তরা আমার থেকে একটি স্মার্টফোন, (ঢাকা মেট্রো হ-৫২-১৫-৫১) এর কোম্পানীর মোটরসাইকেল ও নগদ ৫৮ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয় সূত্র জানান, আহত দেলোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা আরো জানান, একই জায়গায় গত ৬ মাসের মধ্যে আরো কয়েকটি ঘটনা ঘটেছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা