মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

চাঁদপুর প্রতিনিধি | ২৮ অক্টোবর ২০২১, ০১:৫৫

ছবিঃ সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে মা মনোয়ারা বেগমকে (৬৫) কুপিয়ে হত্যা করেছেন মানসিক প্রতিবন্ধী ছেলে মমিন দেওয়ান (৪২)। এ ঘটনায় মানসিক প্রতিবন্ধী ছেলেকে আটক করেছে পুলিশ। নিহত মনোয়ারা ওই বাড়ির মৃত আবদুল হাশেমের স্ত্রী।

বুধবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম বড়ালী দেওয়ান বাড়িতে গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আসামি মমিন একজন মানসিক রোগী। এর আগে একটি হত্যা মামলায় তিনি জেলেহাজতে ছিলেন। তিন মাস আগে তিনি জামিন পান। তারপর থেকে তার মা ও ভাগনিকে মারধর করাসহ মেরে ফেলার হুমকি দিতে থাকেন।

স্থানীয়রা জানান, আজ সকালে মমিন হঠাৎ উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে তিনি তার মাকে হত্যা করেন এবং বাড়ি থেকে পালিয়ে যান। পরে তাকে আটক করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। পোস্ট করার কিছুক্ষণ পরই পৌর এলাকার ভাটেরগাঁও গ্রামে তাকে দেখতে পেয়ে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা