সাম্প্রদায়িক সহিংসতা: কাল দেশব্যাপী গণ-অনশন, গণ-অবস্থান ও বিক্ষোভ

সময় ট্রিবিউন | ২৩ অক্টোবর ২০২১, ০৪:৫৫

-ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার প্রতিবাদে আগামীকাল শনিবার দেশব্যাপী গণ-অনশন, গণ-অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ।

শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে ঐক্য পরিষদ জানায়, সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার যথার্থ অর্থে দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক মহলের চক্রান্ত প্রতিরোধে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সংগঠনটির উদ্যোগে আগামীকাল শনিবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এর মধ্যে রয়েছে প্রতি জেলা ও উপজেলায় গণ-অনশন, গণ-অবস্থান ও বিক্ষোভ মিছিল। ঢাকার শাহবাগ ও চট্টগ্রামের আন্দরকিল্লাসহ দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে গণ-অনশন কর্মসূচি চলবে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা