পূজামণ্ডপে মাদকাসক্ত যুবকের হামলায় পুলিশ আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ১৬ অক্টোবর ২০২১, ০২:১৬

ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের পূজামণ্ডপে মাদকাসক্ত এক যুবকের হামলায় গ্রামপুলিশসহ ২ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মধ্যরাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর আদিবাসী দুর্গামন্দির চত্বরে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ইউনিয়নের বড়দাদপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে হেলাল (৩৫) মাদকাসক্ত অবস্থায় পূজামণ্ডপ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। সেখানে দায়িত্বরত গ্রামপুলিশসহ কয়েকজন তাকে বাধা দেন। এ সময় সে ছুরি নিয়ে তাদের ওপর চড়াও হয়।এতে ওই গ্রামপুলিশসহ ২ জন আহত হন।

হামলায় গুরুতর আহত গ্রামপুলিশ মোক্তারকে স্থানীয়রা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করেন। 

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত মাদকাসক্ত যুবককে আটক করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা