গভীর রাতে বিএনপি কার্যালয়ে আগুন

পিরোজপুর প্রতিনিধি | ৭ অক্টোবর ২০২১, ১৮:১৩

ছবিঃ সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

বুধবার (৬ অক্টোবর) গভীর রাতে উপজেলা সদর বাজারে অবস্থিত ওই কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন দুলাল এ তথ্য নিশ্চিত করে জানান, রাত দেড়টার দিকে উপজেলা সদরের চাপট্টি এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। ওই ঘরটি স্থানীয় মো. মনিরুজ্জামান ও মরহুম মাস্টার আবুল হাশেম ওরফে ধলু মাস্টারের কাছ থেকে ভাড়ায় নিয়ে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাদের দু’জনের ঘর একত্রিত করে সেখানে দলীয় কার্যালয় করা হয়েছে। ঘরটি কাঠ ও টিনের তৈরি।

তিনি আরও জানান, রাতে ঘরের চৌকাঠে অগ্নিসংযোগ করা হয়। এ সময় ওই বাজারের পাহারায় থাকা কর্মীরা আগুন জ্বলতে দেখে তাকেসহ দলীয় লোকজনকে ফোন দেন। পরে স্থানীয় দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। এতে কার্যলয়টি বড় ধরনের ক্ষয়-ক্ষতি হতে রক্ষা পায়। তবে ওই ঘরের চৌকাঠ ও ঘরে থাকা টিভিসহ কিছু আসবাব নষ্ট হয়েছে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা