ভারত থেকে অক্টোবরে টিকা আসবে: নৌপ্রতিমন্ত্রী

সময় ট্রিবিউন | ২২ সেপ্টেম্বর ২০২১, ০০:৪২

সংগৃহীত

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বের প্রথম ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ ভ্যাকসিন পেয়েছে। এখন বাংলাদেশে প্রতিমাসে এক কোটি ভ্যাকসিন প্রবেশ করছে। আগামী অক্টোবরে ভারত থেকে টিকা আসবে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের বিরলের মঙ্গলপুরে শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দিরের (গৌরাঙ্গ আশ্রম) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পঁচাত্তর-পরবর্তী সময়ে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। ধর্ম দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী দেশকে ছিন্নভিন্ন করে দিয়েছে। তারা বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করেছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সেই অসাম্প্রদায়িক চেতনাকে ধরে রাখায় বাংলাদেশ আজ বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে।

সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ থাকে। সাহস নিয়ে মানুষ ধর্মীয় উপাসনালয় যেতে পারে।

বিএনপির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষ কীভাবে ভালো থাকবে, তারা সে কথা বলে না। তারা শুধু এতিমের টাকা আত্মসাৎ করা খালেদা জিয়ার মুক্তি দাবি করবে। আর সাত সমুদ্র তেরো নদীর ওপারে এক অপরাধী বসে আছে, তার সঙ্গে তারা যোগাযোগ করে কীভাবে বাংলাদেশ দখল করা যাবে। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে মীরজাফরের হাত ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ শাসন করেছে। আজকে লন্ডনে বসে তারেক রহমান ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো স্বপ্ন দেখছে। মানুষের এ হত্যাযজ্ঞ নৈরাজ্যের বিনিময়ে তিনি দেশকে দখল করতে চান। সেই সম্ভাবনা নেই।

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের কথা তুলে ধরে তিনি বলেন, উন্নত দেশগুলো যখন করোনা নিয়ে দিশেহারা, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে সাহসী করে তুলেছেন। সবার সঙ্গে কথা বলেছেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, করোনা মহামারিতে বিশ্বের সব মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিলো। সৌদি আরব, পাকিস্তানে মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিল। বাংলাদেশে কোনো মসজিদ-মন্দির বন্ধ হয়নি। স্বাস্থ্যবিধি মেনে সব চালু ছিলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা