মহেশখালী-কুতুবদিয়ায় নির্বাচনি সহিংসতায় নিহত ২

সময় ট্রিবিউন | ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৬

ছবি: ইন্টারনেট

কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী পৌরসভা এবং চার উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম ধাপের নির্বাচন চলছে। এরই মধ্যে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এবং কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে নির্বাচনি সহিংসতা ও গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন।

এর মধ্যে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শেখ কামাল ও বিদ্রোহী প্রার্থী মোশাররফের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির সময় কয়েক জন গুলিবিদ্ধ হন বলে স্থানীয়ভাবে জানা গেছে। পরে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পথে আবুল কালাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আজ সকাল ১০টার দিকে এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই আজ দুপুর পৌনে ২টার দিকে  নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তবে, এ ঘটনায় কতজন আহত হয়েছে এ ব্যাপারে তিনি নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি। ওই কেন্দ্রে এক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ভোটগ্রহণ শুরু হয় বলে জানা গেছে।

অপরদিকে, আজ দুপুরে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের তিলককাটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে দুপক্ষকে থামাতে পুলিশ গুলি ছোড়ে। এতে আব্দুল হালিম নামের নৌকা প্রতীকের এক এজেন্ট নিহত হন। এ ছাড়া আহত হন আরও চার থেকে পাঁচ জন। 

এ ছাড়া আরও জানা যায়, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল মাদ্রাসা ও উনচিপ্রাং কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে। এ সময় কেন্দ্রের মধ্যে ম্যাজিস্ট্রেটসহ প্রিজাইডিং অফিসারকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসে কর্মকর্তাদের উদ্ধার করেন। এরপর রিটার্নিং অফিসার এ দুই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা