টেকনাফে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজার প্রতিনিধি | ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫০

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অস্ত্র, গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫। র‍্যাবের দাবি, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অস্ত্র, গুলি ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় অধিনায়কের পক্ষে এ তথ্যটি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশনস্) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আটক হামিদ হোসাইন (৪৫) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারী গ্রামের মৃত হাজী সিকদার আলীর ছেলে।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশনস্) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হ্নীলা ইউনিয়নের ঢালারমুখ ব্লেজারপাড়া হতে বাহারছড়াগামি রাস্তার পূর্ব দিকে পাহাড়ের ঢালুতে অস্ত্র ও ইয়াবা কারবারিরা অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল শনিবার দুপুরে অভিযান চালায়। ঘটনাস্থলে র‍্যাব পৌঁছালে উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি বস্তাসহ কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাব সদস্যরা বস্তাসহ হামিদ হোসাইন নামে ওই ব্যক্তিকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে হামিদের হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে দুইটি এক নলা বন্দুক, ২ রাউন্ড গুলি ও ২০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র, গুলি ও ইয়াবা টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন।

হামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব-১৫।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা