আমি জনগণের চাকর: তথ্য প্রতিমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৫

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘আমার নির্বাচনী এলাকার ভোটার আমার মনিব, আমি তাদের চাকর, সেবক।’

ডা. মুরাদ বলেন, ‘আপনাদের সেবা করতে চাই চাকর হিসেবে। এটা আমার দায়িত্ব, এর বাইরে আমার কোনও দায়িত্ব নাই। জনগণের সেবক হয়ে বেঁচে থাকতে চাই। বঙ্গবন্ধুর আদর্শে, চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনার জন্য জীবন বিলিয়ে দিতে পারবো।’

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিতসভায় তিনি এসব কথা বলেন।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সহ সভাপতি মাহবুবুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কারও দয়ায় নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এক সাগর রক্তের বিনিময়ে কেনা বাংলাদেশ। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বাংলাদেশ। এই বাংলাদেশ ওই খুনি জিয়াউর রহমানের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ ওই বেগম জিয়া, খুনি রাজাকারের বাংলাদেশ নয়। এই বাংলাদেশ একুশে আগস্ট গ্রেনেড হামলার খলনায়ক খুনি তারেক রহমানের নয়।

এই মাটি দেশের বীর বাঙালির মাটি, বাংলার মাটিতে দাঁড়িয়ে একটি শপথ উচ্চারণ করতে চাই খুনি জিয়ার মরণোত্তর বিচার বাংলার মাটিতেই না হওয়া পযন্ত সংগ্রম অব্যাহত থাকবে এই শপথ।

উপস্থিত নেতা-কর্মী মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ছবি হস্তান্তর কালে প্রতিমন্ত্রী বলেন, পবিত্র ভূমি চন্দ্রিমা উদ্যানে খুনির জিয়া নামের কবর থাকতে পারেনা।

তিনি বলেন, আমরা উন্নয়নের মহাসড়কে হাঁটছি, আমাদের যেতে হবে সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে। সমৃদ্ধির মহাসড়কে যেতে সবাইকে ঐক্যবব্ধ হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা