চুয়াডাঙ্গায় ডিআইজি আটক

সময় ট্রিবিউন | ৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৯

ছবিঃ সংগৃহীত

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পরিচয়ধারী উজ্জ্বল হোসেন (৩৮) নামে ভুয়া এক ব্যক্তি এবং আব্দুল লতিফ (৩৫) নামে তার সহযোগীকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।

সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়। আটক উজ্জ্বল (৩০) উপজেলার ওসমানপুর গ্রামের হঠাৎপাড়ার হাসেম আলীর ছেলে। তার সহযোগী কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামের মৃত হামিদ আলীর ছেলে আব্দুল লতিফ (৩৫)। 

জানা গেছে, উজ্জ্বল আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মহিদুলের কাছে নিজেকে ডিআইজি পরিচয় দিয়ে ফোন দেন। এরপর মফিদুলের ভাতিজা পুলিশের চাকরিপ্রত্যাশী নাফিজকে চাকরি দেওয়ার কথা বলে আট লাখ টাকা দাবি করে। মহিদুল ইসলাম বিকাশের মাধ্যমে ৩৯ হাজার ৫০০ টাকা পাঠান। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মহিদুল আলমডাঙ্গা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে উজ্জ্বল, মামুন ও আব্দুল লতিফসহ দুই-তিনজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ভুয়া ডিআইজি ও তার সহযোগীদের ধরতে থানার পরিদর্শক অপারেশন শেখ মাহাবুবুর রহমান ও এসআই আব্দুল গাফফার ফোর্স নিয়ে ওসমানপুর গ্রামের হঠাৎপাড়ায় অভিযান চালিয়ে উজ্জ্বলকে আটক করে। 

সংশ্লিষ্ট মামলায় দুজনকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি ওসি আলমগীর।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা