যৌনপল্লীতে যৌন উত্তেজক ওষুধ সেবনে ব্যবসায়ীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি | ৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৫

ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের ফলে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে যৌনপল্লীর এক পতিতার ঘরে এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন বাবু (৫০)। তার বাড়ি ঢাকার ওয়ারী এলাকায়। তিনি পেশায় একজন ইলেকট্রনিক ব্যবসায়ী। 

পুলিশ ও যৌনপল্লী সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন বৃহস্পতিবার রাতে যৌনপল্লীতে আসেন। বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে তিনি ভোর ৪টার দিকে পল্লীর আনোয়ারা বাড়িয়ালির ভাড়াটিয়া জ্যোৎস্না (২৫) নামে এক পতিতার ঘরে প্রবেশ করেন। তিনি যৌনপল্লীতে যাওয়ার আগে যৌন উত্তেজক ওষুধ কিনে সেবন করেন। এতে প্রেশার বেড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। ভোর ৫টার দিকে তার অবস্থা বেগতিক হয়ে পড়লে যৌনকর্মী জ্যোৎস্না আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন। এ সময় কয়েকজন এসে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গোয়ালন্দ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চন্দন কুমার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে আমরা বিষয়টি পুলিশকে জানাই। 

গোয়ালন্দ থানার এসআই দেওয়ান শামীম আহমেদ জানান, আমরা হাসপাতালে গিয়ে মৃত ব্যক্তির পকেট থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোন উদ্ধার করে পরিবারকে খবর দিই। শুক্রবার দুপুর ১২টার দিকে মৃতের স্ত্রী,দুই ছেলেমেয়ে ও অন্যান্য স্বজন থানায় আসেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি হার্টের রোগী ছিলেন। তার বুকে রিং পরানো রয়েছে। কিছু দিন আগে অসুস্থ হয়ে সিসিইউতে চার দিন ভর্তি ছিলেন। 

গোয়ালন্দঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আমাদের ধারণা অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে তিনি মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা