ভাগ্নেকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি | ১ সেপ্টেম্বর ২০২১, ০২:০৪

ছবিঃ সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রকাশ্য দিবালোকে মো. স্বপন মিয়া (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন তার দূর সম্পর্কের এক মামা আরিফ হোসেন। আরিফ হোসেন ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামের আবু মিয়ার ছেলে। মৃত মো. স্বপন মিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বিষদোন ভাটেরচর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত মো. আরিফ হোসেনকে (২৪) আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল আনুমানিক ৪ টায় উপজেলার ভবেরচর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মো. স্বপন মিয়া। পথে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রাম-সংলগ্ন ব্রিজের উত্তর পাশে পেছন দিক থেকে এসে ধারালো অস্ত্র ও চাপাতি দিয়ে স্বপন মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন আরিফ হোসেন। এরপর স্বপন মিয়ার মৃত্যু নিশ্চিত করে দৌড়ে গিয়ে আরিফ হোসেন থানায় আত্মসমর্পণ করেন। পরে থানা পুলিশ স্বপনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল‌ বলেন, পরকীয়ার বিষয় নিয়ে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযোগ করার প্রক্রিয়া চলছে‌। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা