প্রেমিকের সঙ্গে ঝগড়া করে ছাত্রীর আত্মহত্যা

সময় ট্রিবিউন | ৩০ আগষ্ট ২০২১, ০২:২০

ছবি : ইন্টারনেট

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে আফছানা আক্তার (২২) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার বেলা সাড়ে ১০টার দিকে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে তিনি ফাঁস নেন।

আফছানা আক্তার ভাণ্ডারিয়ার নদমুল শিয়ালকাঠী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলম হাওলাদারের মেয়ে। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আফছানার চাচা জামাল হাওলাদার জানান, ২০২০ সালে নয়ন নামে একটি ছেলের সাথে সম্পর্কের মাধ্যমে আফছানার বিয়ে হয়। তার সাথে বনাবনি না হওয়ায় ওই বছরের শেষের দিকে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর উপজেলা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড এলাকায় বসবাসরত খলিলুর রহমানের ছেলে সৌদি প্রবাসী সজিবের সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরব‌র্তি‌তে পা‌রিবারিকভাবে বিয়ের কথাবার্তা হয়। কিন্তু কিছুদিন ধরে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে আত্মহত্যার পথ বেছে নেয় আফছানা।

আফসানার ছোট ভাই আফ্রিদী বলেন, প্রতিদিনের মতো গত রাতে আফছানা রাতের খাবার শেষে মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তর জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা