টেকনাফে পাহাড়ধসে এক পরিবারের ৫ শিশুর মৃত্যু

সময় ট্রিবিউন | ২৮ জুলাই ২০২১, ১৭:০৩

কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে পড়ে বর্তমান অবস্থা: ছবি-সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পাহাড়ধসে একই পরিবারের ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা-মা ও এক শিশুসহ চারজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালীর ভিলেজারপাড়ায় পাহাড়ধসের ঘটনা ঘটে।

মৃত পাঁচ শিশু আবদুস শুক্কুর (১৬), মোহাম্মদ জুবায়ের (১২), আবদুল লতিফ (১০), কহিনূর আক্তার (১৪) ও জয়নাব আক্তার (৮)। তারা সবাই টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী বিলিজারপাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ আলমের ছেলেমেয়ে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, টানা ভারী বর্ষণে হ্নীলা ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, একই পরিবারের পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে মা-বাবাসহ দুই সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল উখিয়ার বালুখালী ক্যাম্প-১০-এ পাহাড়ধসে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়। আর ঢলের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়। এ ছাড়া পাহাড়ধসে টেকনাফের হোয়াইক্যংয়ে রকিম আলী নামের আরও একজনের মৃত্যু হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা