মুন্সীগঞ্জে প্রিমিয়ার সিমেন্টকে ১০ লাখ টাকা জরিমানা

সময় ট্রিবিউন | ২৪ জুলাই ২০২১, ২২:৫৫

ফাইল ছবি

করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সীগঞ্জে কারখানা খোলা রাখায় এবং শ্রমিকদের কাজে আসতে বাধ্য করায় প্রিমিয়ার সিমেন্টকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান এ জরিমানা ও কারাদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) শিলু রায় গণমাধ্যমকে বলেন, কোম্পানিটি জরিমানা পরিশোধ না করলে উক্ত কর্মকর্তাকে আরও একমাস কারাভোগ করতে হবে। এছাড়াও আগামী ১৩ দিনের জন্য কারখানা সিলগালা করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ শহরের পশ্চিম মুক্তারপুরে অবস্থিত প্রিমিয়ার সিমেন্টের কারখানায় কর্মরত এক শ্রমিকের মৃত্যু হয়। ওই শ্রমিকের নাম মো. শাহাবুল (৩৮)। এতে লকডাউনে কারখানা খোলা রাখায় বিকালে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম শিবরামপুরের মৃত শামসুদ্দিনের ছেলে। কারখানায় কর্মরত অবস্থায় ক্লিংকার টানার ফিতায় পড়ে এ দুর্ঘটনা ঘটে।

তবে শুক্রবার মুন্সীগঞ্জে প্রিমিয়ার সিমেন্টের পাশাপাশি আরও কয়েকটি সিমেন্ট কারখানা খোলা ছিল বলে জানা গেছে। তবে প্রিমিয়ার সিমেন্টকে জরিমানা করার পর বাকি কারখানাগুলো নিজেরাই বন্ধ করে দেয় বলে সূত্র জানিয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা