কেউ ষড়যন্ত্র করে ধাক্কা দিয়ে ঘরের পিলার ফেলে দিয়েছে: ইউএনও

ঝিনাইদহ প্রতিনিধি | ১৮ জুলাই ২০২১, ০৫:৪১

ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের খুঁটি ভেঙে পড়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘরের বাসিন্দারা ঘুমিয়ে থাকা অবস্থায় একটি শব্দ হয়। পরে দেখা যায়, ঘরের বারান্দার এক কোনার খুঁটি ভেঙে মাটিতে পড়ে আছে।

স্থানীয় ব্যক্তিরা বলছেন, ঘরগুলো তেমন মজবুত করে তৈরি করা হয়নি। তা ছাড়া খুঁটির মধ্যে কোনো রড নেই। এ কারণে ভেঙে পড়েছে। অবশ্য প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একটি মহল এই মহৎ প্রকল্পকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করছে। এটা কেউ ইচ্ছা করে ফেলে দিয়েছে। গতকাল শুক্রবার রাতে ভেঙে পড়ে। খবরটি জানাজানি হলে ঝিনাইদহ সদর ইউএনও এসএম শাহীন আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন। এরপর দুপুরে সেখানে ইট-সিমেন্ট দিয়ে নতুন পিলার তৈরি করে দেওয়া হয়।

এ বিষয়ে ঝিনাইদহ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, কে বা কারা ধাক্কা দিয়ে ষড়যন্ত্র করে পিলারটি ফেলে দিয়েছে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে।

ঘরের বাসিন্দা ফাতেমা খাতুন গণমাধ্যমকে জানান, শুক্রবার রাতে স্বামী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাত ১০ টার পর ঘরের সামনে জোরে কিছু ভেঙে পড়ার শব্দ শুনতে পান। বাইরে বেরিয়ে দেখতে পান ঘরের সামনের ডান পাশের খুঁটিটি ভেঙে পড়ে আছে। 

তিনি বলেন, খুঁটি ভেঙে পড়ার পর থেকে খুব ভয়ে আছি। কখন জানি ঘর ভেঙে মাথায় পড়ে এই ভয়ে রাত কাটিয়েছি।

আরেক ঘরের বাসিন্দা তারা খাতুন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাগের ঘর দিয়েছে। আমার এতে খুব খুশি। কিন্তুক সেই ঘরে যুদি থাকতি না পারি তাহলে নিয়ে কি করব? সরকার তো কম দিইনি। এই ঘর যারা বানাইছে তারা টাকা মারে খাইছে। এই জন্যি আজ এই দশা।’

সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জানান, ইউএনওর ফোন পেয়ে সকালে সেখানে গিয়েছিলাম। আমরা আশেপাশের কয়েকটি পিলার ধাক্কা দিয়েছি কিন্তু ভাঙেনি। ধারণা করা হচ্ছে কেউ যড়যন্ত্র করে ফেলে দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা