নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি | ১৪ জুলাই ২০২১, ০৩:১৯

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলায় নেশার টাকা না পেয়ে মা খাতিজা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত ছেলে শাওনের (২২) বিরুদ্ধে।

কান্নার চিৎকার শুনে স্থানীয় লোকজন সেখানে গিয়ে আহত অবস্থায় খাতিজা বেগমকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে খাতিজা বেগম মারা যান।

এ ঘটনায় বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুস সাদেক বাদী হয়ে মঙ্গলবার সকালে ছেলের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার রাতে বোয়ালী ইউনিয়নের থানসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামে আব্দুস সাদেকের ছেলে শাওন দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত। ঘটনার সময় শাওন তার মায়ের কাছে নেশাদ্রব্য কেনার জন্য টাকা চায়। টাকা দিতে না চাইলে ক্ষিপ্ত হয়ে তার মা খাতিজা বেগমকে মারধর করতে থাকে। এ সময় বাধা দিতে গেলে তার বাবাকেও মারপিট করে শাওন। 

গাইবান্ধা সদর থানার ওসি মো. মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, ছেলের বিরুদ্ধে তার বাবা মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা