গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি | ১২ জুলাই ২০২১, ২১:৪৫

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৬০) ও ময়েজ উদ্দিন (৪০) নামে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১২ জুলাই) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত দুজন গরু ব্যবসায়ী। তারা ঈদ উপলক্ষে ঢাকা থেকে গরু কিনতে এসেছিলেন। সকালে ফাঁসিতলা এলাকায় তাদের বহনকারী পিকআপ ভ্যানটির সাথে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও স্থানীয় হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয় বলে জানান।

এ সময় পিকআপ ভ্যানের আরো ৪ জন যাত্রী ছিল সবাই গুঁড়তর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি বলেও জানান পুলিশ ও স্থানীয় জনসাধারণ। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ