বোনকে বাঁচাতে গিয়ে দুই বোনই চলে গেলেন

সময় ট্রিবিউন | ১১ জুলাই ২০২১, ২২:৫১

মরদেহ-প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলা খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ভাটরা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী জেমি খাতুন (১১) ও তার ফুফাতো বোন কাজিপুর উপজেলার বেলতোল গ্রামের সুমন মিয়ার মেয়ে মীম খাতুন (১২)। তারা দুইজনই ভীমজানি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।

শেরপুর থানার খারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, দুপুরে বাড়ির পাশ্ববর্তী এক পুকুরে মিম, মামাতো বোন জেমি, ভাই আলিফ ও সাদিক গোসল করতে নামে। মিম ও জেমি বেশি পানিতে গেলে তারা ডুবে যায়। এসময় ফুফাতো বোন মীমকে বাচাঁতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জেমি খাতুনও মারা যায়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাদেরকে পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ওসি বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা