আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি আছে, চালানোর লোক নেই

আলীকদম প্রতিনিধি | ৬ জুলাই ২০২১, ২১:৪৯

ছবিঃ সংগৃহীত

বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স হাসপাতালে যন্ত্র থাকলেও, নেই চালানোর দক্ষ জনবল। স্থানীয়রা বঞ্চিত হচ্ছে পরীক্ষা-নিরীক্ষাসহ নানা সুযোগ সুবিধা থেকে, অযত্ন ও অবহেলায় বছরের পর বছর পড়ে থাকায় নষ্ট হচ্ছে ইসিজি, আলট্রাসনোগ্রামের মত স্বাস্থ্যসেবার সরঞ্জামগুলো।

এক্স-রে মেশিন ও টেকনিশিয়ান থাকলেও রুম সংস্কার না হওয়ায় অচল অবস্থায় পড়ে আছে অনেক বছর ধরে। ফলে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চকরিয়ায় গিয়ে মোটা অঙ্কের টাকায় বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে স্থানীয়দের।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য স্বাস্থ্য অধিদপ্তর গত ২০১৬ সালে একটি আলট্রাসনোগ্রাম যন্ত্র এর পরে গত ২০১৭ সালের দিকে একটি ইসিজি মেশিন, পুরাতন এক্স-রে মেশিনের পাশাপাশি নতুন এক্স-রে মেশিন বরাদ্দ দেয় কিন্তু এক্স-রে টেকনিশিয়ান ছাড়া বাকীগুলো চালানোর মত দক্ষ কোন টেকনিশিয়ান নেই।

সোমবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, একটি রুমে আলট্রাসনোগ্রাম যন্ত্রটি পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে,পাশে একটি ডেন্টাল চেয়ার অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ইসিজি ও এক্স-রে রুমে তালা দেওয়া ও অস্ত্রাপাচার রুমটি গুদামঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে।

স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া রোগী ফাইজুল ইসলাম বলেন, হাসপাতালে কি কি মেশিন আছে জানিনা। ডাক্তার, রক্ত পরীক্ষা ও বেড ছাড়া আর কিছু নেই মনে হয়।

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, আমি ফুটবল খেলার সময় পায়ে আঘাত পেয়েছিলাম কিন্তু এক্স-রে করতে চকরিয়া যেতে হয়েছে। আহত অবস্থায় গাড়ীতে করে চকরিয়া যাওয়া, আসা ও পরীক্ষা করতে একটি দিন চলে গেছে। পায়ের ব্যথা নিয়ে খুবই কষ্ট পেয়েছি। এক্স-রে টা যদি এখানে করতে পারতাম এত দূর্ভোগ ও যন্ত্রণা পেতে হতনা।

আনোয়ারা বেগম বলেন, হাসপাতালে ভর্তি হলেও বিভিন্ন পরীক্ষা বাইরে করতে হয়, আর পরীক্ষা করতে বাইরে টাকা বেশী দিতে হয়।

মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি বিভাগের জহিরুল হক বলেন, ইসিজি ও আলট্রাসনোগ্রাম চালানোর মত লোক নেই। এক্স-রে মেশিন পুরাতনের পাশাপাশি আরেকটি আনা হয়েছে। পুরাতন রুমে বৃষ্টির পানি পড়ায় চালু করা যাচ্ছে না। নতুন ভবনে স্থাপন করে চালু করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডেল্টাল সার্জন থাকলেও প্রেষণে অন্যত্র চলে গেছে কিন্তু কিছু ডেন্টাল সরঞ্জাম ক্রয় করা হয়ে গেছে। সার্জন না থাকায় এখন সেগুলো  অকেজো হয়ে পড়ে থাকবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহতাব উদ্দিন চৌধুরী জানান, ইসিজি ও আলট্রাসনোগ্রাম যন্ত্র চানানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান প্রয়োজন। মেশিনের চেয়েও দক্ষ লোকবল বেশী প্রয়োজন, যেসব মেশিন আছে সেগুলো চালানোর জন্য লোকবল প্রয়োজন তা এখন এই স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনিশিয়ানসহ বিভিন্ন পদে লোকবল চেয়ে চাহিদা পত্র দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা