নালিতাড়ীতে আভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ উদ্বোধন

শেরপুর প্রতিনিধি | ১৪ মে ২০২৪, ১৬:৫৫

ছবিঃ সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ীতে বোরো মৌসুমের আভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।
 
মঙ্গলবার (১৪ মে) সকালে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গনে এ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ধান-চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ইলিশায় রিছিল।
 
খাদ্যগুদাম কর্র্তৃপক্ষ জানায়, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় সরকারীভাবে ২ হাজার ৬০৯ মেট্টিকটন ধান এবং ২ হাজার ৫১৭ মেট্টিকটন চাল সংগ্রহ করা হবে। প্রতিকেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩২ টাকা, যা মণপ্রতি ১২৮০ টাকা এবং প্রতিকেজি চালের মূল্য ধরা হয়েছে ৪৫ টাকা, যা মণপ্রতি ১৮০০ টাকা পড়বে। চলতি মাসের ৭ তারিখ থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ চলবে। ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আওতায় এ্যাপস এর মাধ্যমে নিবন্ধন, আবেদন ও লটারিতে কৃষক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরবর্তী বিল প্রদানসহ যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হবে।
 
উদ্বোধনকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতা গোপাল চন্দ্র সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা