ভিজিএফ এর ৯০০ কেজি চাল সড়কের পাশে ফেলে পালাল কালোবাজারিরা

শেরপুর প্রতিনিধি | ৪ এপ্রিল ২০২৪, ২০:২৯

ছবি- সংগৃহীত

ঈদ উপলক্ষে সরকার প্রান্তিক পর্যায়ে দুস্থ মানুষের খাদ্য সহায়তা চালু করেছে। ভিজিএফ নামে এ সহয়তায় শেরপুর সদর উপজেলায় ৭০ হাজার ৭৫৯ জন দরিদ্র মানুষকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। কিন্তু সেই চাল জনপ্রতিনিধিদের মাধ্যমে কালোবাজারিরা কম দামে কিনে বস্তা পাল্টে বাজারে বেশি দামে বিক্রি করছে।

৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন থেকে একটি ইজিবাইকে করে ৯০০ কেজি চাল (১৫ বস্তা) শহরের নবীনগরে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাটি স্থানীয় এক গণমাধ্যম কর্মীর নজরে আসে। তিনি শহরের খোয়রপাড় এলাকায় লোকজনকে ঘটনাটি জানায়। লোকজন ইজিবাইকটিকে চ্যালেঞ্জ করলে সড়কের পাশে চাল ফেলে রেখে চালক পালিয়ে যায়। খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে সড়কের পাশে পড়ে থাকা চাল জব্দ করেন।

এসময় মেপে দেখা যায় প্রতি বস্তায় ৬০ কেজি করে দুস্থ মানুষের খাদ্য সহায়তার চাল রয়েছে। পরে বস্তা ভর্তি চাল সদর থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর উপজেলার ইউএনও মিজাবে রহমত। তিনি বলেন, নিশ্চিত হয়েছি চালগুলো খাদ্য সহায়তার। কালোবাজিরা এ চাল বিক্রির উদ্দেশ্যে কোথাও নিয়ে যাচ্ছিল। তিনি বলেন, এগুলো ভিজিএফ, ভিজিডি নাকি খাদ্য বান্ধব কর্মসূচির চাল তা বোঝা যাচ্ছে না। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা