ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি তাদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি : মসিকের মেয়র প্রার্থী টিটু

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি  | ২ মার্চ ২০২৪, ১৭:৪৫

ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি তাদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি : মসিকের মেয়র প্রার্থী টিটু
আমি ময়মনসিংহ নগরীর সকল শ্রেণী-পেশার মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে যাচ্ছি, তাদের পক্ষ থেকে ব্যাপক সাড়া ও সমর্থন পাচ্ছি। আশা করছি নগরবাসীর সাথে আমার দীর্ঘদিনের যে আন্তরিক সম্পর্ক সেই সম্পর্কের সুবাদে আগামী ৯ই মার্চ তারা টেবিল ঘড়ি প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করে আবারোও নগরবাসীর সেবা করার সুযোগ দান করবেন।
 
এছাড়া আমার অবস্থান থেকে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, নগরবাসীর জীবন যাত্রার মানোন্নয়নে আমার অবস্থান থেকে যা করা প্রয়োজন সেটি ইনশাল্লাহ অব্যাহত রাখবো।
 
ইশতেহার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিভাবে আরো প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নগরবাসীর জীবনযাত্রার মানকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে এগুলো ব্যবহার করে নাগরিক সেবাগুলো সহজভাবে পাওয়া যায় সে বিষয়ে আমাদের পরিকল্পনাগুলো রয়েছে, মেয়র থাকাকালীন সময়ে সে বিষয়ে আমি কাজও শুরু করেছিলাম, সেগুলো চলমান আছে। যদি আল্লাহ পাক আমাকে আগামী দিনে সেই সুযোগ দান করেন অবশ্যই আমার প্রথম এজেন্ডা থাকবে স্মার্ট সিটি গঠনে আমাদের প্রয়োজনীয় উদ্যোগগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়।
 
ভোটার উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে মেয়র প্রার্থী টিটু বলেন, যেহেতু এটি একটি স্থানীয় সরকার নির্বাচন মেয়র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাইরেও সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলরগণ রয়েছেন, প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে সকল ভোটারদের কাছে যাচ্ছেন , সবদিক মিলিয়ে এই নির্বাচনে  ভোটার উপস্থিতি আরো অনেক বেশি বাড়বে। এটি আমার কয়েকদিনের গণসংযোগ বা জনগণের সঙ্গে যতটুকু কথা বলে বুঝেছি, ইনশাল্লাহ অনেক বেশি বৃদ্ধি পাবে।
 
শনিবার ৯ম দিনের মতো সকাল সাড়ে ১১ টায় নগরীর ১৩ নং ওয়ার্ড এলাকায় বিভিন্ন শ্রেণী পেশা মানুষের দ্বারে দ্বারে গিয়ে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতিকে মোঃ ইকরামুল হক টিটু ভোট চেয়ে গণসংযোগ শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 
 
এছাড়াও নগরীর  ৮ ও ৯ নং ওয়ার্ডসহ অন্যান্য এলাকায় বিভিন্ন শ্রেণী পেশা মানুষ ও ব্যবসায়ীদের সাথে ঘড়ি প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও উঠান বৈঠক ও মতবিনিময় করেন মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা প্রমুখ।
 
গত শুক্রবার রাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার দিঘারকান্দা তালতলা হাজীবাবার মাজার শরীফ এ বাউলগানে সংক্ষিপ্ত আলোচনা করেন মসিকের মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু। এসময় বাউল শিল্পী ছোট আইরিন সরকারের সাথে  ফটোসেশান করেন টিটু।হাজিবাবার মাজারে সারারাত হাজারো ভক্ত আসে কান্না উপস্থিত ছিলেন এবং বাউলগান শুনেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা