ফুলবাড়িয়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ২২ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:৪০

ফুলবাড়িয়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ আওয়ামী লীগ, ফুলবাড়িয়া উপজেলা শাখা, পৌর শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা এডঃ ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় পৌর ভবনের সামনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সি: সহ সভাপতি এড: আব্দুর রাজ্জাক, সি: যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সি:সহ সভাপতি এড: শামছুল হুদা, সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, এড: আবুল কাশেম মুছা, ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামসুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ মোয়াজ্জেম হোসেন হেলাল,ইউপি চেয়ারম্যান জবান আলী, ফরিদা ইয়াসমিন নীশি, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান জামান,সাধারণ সম্পাদক  এনামুর রহমান রবি,মঞ্জুরুল হক রাসেল,চান মিয়া প্রমুখ।
 
এর আগে, কর্মসূচি সফল করতে উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল ৯টায় পৌর ভবনের সামনে জমায়েত হয়ে কালোব্যাজ ধারণ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং র‍্যালী অনুষ্ঠিত হয়।
 
র‍্যালী শেষে ফুলবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা