বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে গণধর্ষণ, আটক ৬

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি | ৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:০৫

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে গণধর্ষণ, আটক ৬
নরসিংদীর শিবপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে জানা যায়। পরে শিবপুর মডেল থানা পুলিশ  জেলার বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৬ জনকে আটক করেন।
 
রবিবার (৪ ফেব্রুয়ারী) শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন তথ্যটি নিশ্চিত করেন।   
 
আটককৃতরা হলেন, সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের শফিউদ্দিন ভূঁইয়ার ছেলে আপেল ভূঁইয়া (৩৭), শিবপুর উপজেলার ধনাইয়া গ্রামের আব্দুর রহমানের ছেলের ডালিম মিয়া (২০), একই উপজেলার  শাষপুর গ্রামের মৃত মালেক মির্জার ছেলে জাকির মির্জা(৩৫) ও মৃত হিরন মিয়ার ছেলে মনির হোসেন (২৭), ঘাসিরদিয়া গ্রামের রুকুন উদ্দিনের ছেলে ফয়সাল (১৯) এবং ঘাগুটিয়া গ্রামের হান্নানের ছেলে তুহিন (৩২)।
 
পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী (১৩) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। নরসিংদী সদর উপজেলার মাধবদীর গরুহাটা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। সেখান থেকে একটি স্পিনিং মিলে কাজ যাওয়ার জন্য প্রতিদিন বাসে আসা- যাওয়া করত। সেই সুবাদে বাসের হেল্পার ডালিম মিয়ার সাথে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে গত ৩১ জানুয়ারি রাতে বিয়ে করার কথা বলে ডেকে এনে গণধর্ষণ করে ডালিম ও তার বন্ধুরা।
 
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন জানান, অভিযোগের পরপরই আমরা শিবপুর ও নরসিংদীর সদর উপজেলার বিভিন্ন স্থানে  অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদেরকে দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও তিনি জানান। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা