নালিতাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে ওসি'র মতবিনিময়

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ৩১ জানুয়ারী ২০২৪, ১৬:২১

নালিতাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে ওসি'র মতবিনিময়
শেরপুরে নালিতাবাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (৩১ জানুয়ারি) সকালে নালিতাবাড়ী থানার আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া।
 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া, ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ।
 
সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনারা যেভাবে নিজের জীবন বাঁজি রেখে শত্রুর মোকাবেলা করে দেশটাকে স্বাধীন করেছেন, ঠিক সেভাবেই সামাজিক অবক্ষয়, সকল অপরাধ দুর করতে আমাকে আপনারা সহযোগিতা করবেন। আপনার যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবেন। আমি আপনাদের পাশে আছি।
 
এসময় ওসি থানার আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। এসময় মুক্তিযোদ্ধাগণ চুরি, মাদক ছিনতাই, বাল্যবিবাহ রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা