প্রবাসীর স্ত্রীর ৬ লাখ টাকা ছিনতাই, এক কি.মি. দৌড়ে ছিনতাইকারীদের ধরল পুলিশ

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ৩০ জানুয়ারী ২০২৪, ১৬:১৮

প্রবাসীর স্ত্রীর ৬ লাখ টাকা ছিনতাই, এক কি.মি. দৌড়ে ছিনতাইকারীদের ধরল পুলিশ
ময়মনসিংহের ত্রিশালে চলন্ত মোটরসাইকেল দিয়ে রিকশা থেকে প্রবাসীর স্ত্রী শিরিন আক্তারের ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ওই নারীর চিৎকারে পাশে থাকা টহল পুলিশ এক কিলোমিটার দৌড়ে দুই ছিনতাইকারীকে আটক করে।
 
আটকৃতরা হলেন, উপজেলার চিকনা মনোহর এলাকার রমজান আলীর ছেলে সোহাগ মিয়া (২৮) এবং পাঁচ পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৫)।
 
ভিক্টিম নারী শিরিন আক্তার ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের দরিল্যা গ্রামের প্রবাসী মফিজুল ইসলামের স্ত্রী। মফিজুল ইসলাম সৌদি প্রবাসী।
 
সোমবার (২৯ জানুয়ারী) দুপুরের পরে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইভা ফিলিং স্টেশন সংলগ্ন নাঈম মোটরসাইকেল গ্যারেজের সামনে এই ঘটনা ঘটে।
 
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ত্রিশাল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির বলেন, ঘটনার সময় শিরিনা আক্তার তার সহোদর বড় ভাই এমদাদুল হককে নিয়ে স্বামীর পাঠানো ৬ লাখ টাকা তুলতে ত্রিশালের সোনালী ব্যাংকে যান। টাকা তুলে রিকশা যোগে ফেরার পথে ইভা ফিলিং স্টেশনে আসতেই আগে থেকে ওতপেতে থাকা ছিনতাইকারীরা দ্রুত গতির মোটরসাইকেল দিয়ে রিকশা থেকে শিরিন আক্তারের টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। শিরিন আক্তার ছিনতাইকারী ছিনতাইকারী বলে ডাক-চিৎকার দেয়। এসময় ওই এলাকায় টহলে ছিলাম আমরা। পরে নারীর ডাক-চিৎকার শুনে প্রায় এক কিশোমিটার দৌড়ে দুই জনকে আটক করি এবং একজন পালিয়ে যায়। পরে তাদের কাছ থেকে ৬ লাখ টাকা, মোবাইলসহ ব্যাগ উদ্ধার করে শিরিন আক্তারকে বুজিয়ে দেই।
 
ওসি মো. কামাল হোসেন আরও বলেন, এই ঘটনায় শিরিন আক্তার বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা