রাণীশংকৈলে ৪ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার ! 

আনোয়ার হোসেন আকাশ | ২৩ জানুয়ারী ২০২৪, ১৮:১৭

রাণীশংকৈলে ৪ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার ! 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়  ৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের সদৃশ্য বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। 
 
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে ওই বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে রাণীশংকৈল থানা
পুলিশ। 
 
জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার লেহেম্বা ইউনিয়নের সামরাডাঙ্গী এলাকার
মমতাজ আলীর পুকুরে মাছ ধরার সময় জালের সাথে ওই বিষ্ণু মূর্তিটি উঠে আসে। মাছ ধরার শ্রমিকরা সেটি ইটের কোন বস্তু ভেবে ফেলে দেয়। পরে ওই পুকুর লিজ নেওয়া মালিক শাহারিয়ার বিপ্লব মুর্তিটি পরিস্কার করে লুকিয়ে রাখেন। পরে এটি এলাকার লোকজনের মাঝে জানাজানি হয়ে গেলে পুকুর মালিক মমতাজ আলী পরে সেটি তার বাড়িতে নিয়ে আসেন।
 
পরবর্তী সময়ে এলাকাবাসীর দেওয়া তথ্যে ও বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানাজানি হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
 
পরে রাণীশংকৈল পুলিশ গিয়ে দুপুরের দিকে ওই মূর্তিটি মমতাজ আলীর বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
 
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান,  উপজেলার লেহেম্বা ইউনিয়নের সামরাডাঙ্গী গ্রামের মমতাজ আলীর পুকুরে মাছ ধরা কালে শ্রমিকরা একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তির সন্ধান পায়। আজ সকালে ওই পুকুরে জাল টেনে তোলার সময় পরিত্যক্ত অবস্থায় কষ্টি পাথরের সেই বিষ্ণু মূর্তিটি উঠে আসে । বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী সেটি দেখতে ভীড় জমায়। এরপর এলাকার লোকজন থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মূর্তিটির ওজন ৪ কেজি ১০০ গ্রাম।
 
ওসি আরও জানান, আপাতত মূর্তি থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করে জেলা ট্রেজারিতে মূর্তিটি পাঠানো হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা