৭ কেজি ৯০০ গ্রাম গাঁজা সহ আটক ১

শরিফুল ইসলাম, চর রাজিবপুর (কুড়িগ্রাম | ১২ জানুয়ারী ২০২৪, ১৬:০৫

৭ কেজি ৯০০ গ্রাম গাঁজা সহ আটক ১
কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গেট থেকে বিশেষ  অভিযান পরিচালনা করে ৭ কেজি ৯০০গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। 
 
আটককৃত আসামি মো: আকুল মিয়া (৩৫)। সে পার্শ্ববর্তী উপজেলা রৌমারীর চর লাঠিডাঙ্গা গ্রামের মোঃ জহর আলীর ছেলে।
 
ঘটনা সূত্রে জানা যায়, ১২ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৭ঃ৩০ টায় রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমানের দিকনির্দেশনায় এসআই মো: ওয়াসিম বিল্লাহ ও তাঁর টিম রাজিবপুর থানাধীন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে এক ব্যক্তি গাঁজা সহ অবস্থান করছে।  
 
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশের ঐ টিম সকাল ৭ঃ৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি আকুল মিয়া কে আটক করে। এসময় আটককৃত আসামির কাছ থেকে ৭ কেজি ৯০০গ্রাম গাঁজা উদ্ধার হয়।
 
আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। আটককৃত আসামি বর্তমানে রাজিবপুর থানা হাজতে আছে। 
 
এ বিষয়ে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ বলেন, 
মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা