দুর্গাপুরে চোরাই পথে আনা ২৫০ বস্তা চিনি জব্দ, আটক ৩

রাজেশ গৌড় | ৭ জানুয়ারী ২০২৪, ১০:৩৬

দুর্গাপুরে চোরাই পথে আনা ২৫০ বস্তা চিনি জব্দ, আটক ৩
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ১১ হাজার ২৫০ কেজি (২৫০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাকারবারে জড়িত তিনজনকে আটক এবং চোরাচালানের কাজে ব্যবহৃত চিনি বহন করা একটি ট্রাক জব্দ করা হয়েছে।
 
শনিবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে ভোরে পৌর শহরের সাব-রেজিস্টার অফিস সংলগ্ন এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়।
 
আটককৃতরা হচ্ছেন,জামালপুর জেলার সদর উপজেলার বাদেচান্দি গ্রামের মো. আঃ ছাত্তারের ছেলে মো. সোহাগ আলী (২১), ময়মনসিংহের গলগন্ডা গ্রামের আবু সাইদের ছেলে মো. হৃদয় (২৭),ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মনিরামবাড়ি গ্রামের স্বপন মিয়ার ছেলে সুমন মিয়া (২১)।
 
 
পুলিশ জানায়,ভারত থেকে চোরাই পথে এনে ওই চিনি দেশীয় কোম্পানির চিনির বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। অবৈধভাবে চোরাই পথে আনা চিনি পাচার হচ্ছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে একটি ট্রাকের ভিতর ৪৫ কেজির বস্তায় ভরা ২৫০ বস্তা চিনি জব্দ ও তিনজনকে আটক করা হয়। জব্দ করা চিনির বর্তমান বাজারমূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। 
 
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান,শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে চিনিগুলো আনা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছে। এবং আটককৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা