নালিতাবাড়ীতে মোটরসাইকেল-অটোবাইক সংঘর্ষে নিহত ১

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:১৪

নালিতাবাড়ীতে মোটরসাইকেল-অটোবাইক সংঘর্ষে নিহত ১

শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেল ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মাসুদ (২২) মারা গেছে। আহত হয়েছে আকাব্বর আলী (২২) ও ইউনুছ আলী (২২) নামে আরও দুই আরোহী। গুরুতর আহত দুই জনকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার নন্নী মাঠখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে নিশ্চিন্তপুর গ্রামের কাটাখালি এলাকার শফিকুল ইসলামের ছেলে মাসুদ তার দুই বন্ধু একই গ্রামের আব্দুল হালিমের ছেলে আকাব্বর আলী ও নন্নী পূর্বপাড়া গ্রামের শামছুল হকের ছেলে ইউনুছ আলীকে নিয়ে মোটরসাইকেল যোগে নন্নী থেকে তিনানীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে নন্নী মাঠখোলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই গুরুতর আহত হয়।

এসময় স্থানীয়রা উদ্ধার করে আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা