নালিতাবাড়ীতে বিদেশি মদসহ যুবক গ্রেফতার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২৪ ডিসেম্বর ২০২৩, ১৬:০৩

নালিতাবাড়ীতে বিদেশি মদসহ যুবক গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৫ বোতল ভারতীয় মদসহ আশরাফুল ইসলাম (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্ক এলাকার পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেংগুর পাহাড়ের ঢাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম পুর্ব সমশ্চুড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র।

জানা গেছে, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া এলাকায় মাদক কারবারিরা মাদক ক্রয় বিক্রয় করছিল। এমন গোপন সংবাদে ওই এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আশরাফুল ইসলামকে বিভিন্ন ব্যান্ডের ৭৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি আসাদুজ্জামান আপেল ও পরিতোষ নামের আরো দুই মাদক কারবারি পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেফতারকৃত আশরাফুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা