রাতের আধাঁরে  সরকারি রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, জনদুর্ভোগে  সাধারণ মানুষ 

সাভার প্রতিনিধি | ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:০২

রাতের আধাঁরে  সরকারি রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, জনদুর্ভোগে  সাধারণ মানুষ 
ঢাকার আশুলিয়ায় একটি মহল্লার সর্বসাধারণের চলাচলের সরকাারি রাস্তা ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে রেখেছে দুই কারখানা কর্তৃপক্ষ।
 
বিভিন্ন ভাবে কোম্পানি কর্তৃপক্ষকে বলেও দীর্ঘদিনের বন্ধ রাস্তা খুলে না দেয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। 
 
শুক্রবার (১৫ ডিসেম্বর) বাদ জুমা আশুলিয়ার দুর্গাপুর উত্তর ব্যাপারীপাড়া শাখা সড়কে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা।
 
 স্থানীয় মোবারক হোসেনের নেতৃত্বে কয়েক'শ এলাকাবাসী মিছিল নিয়ে কাঠগড়া সড়ক প্রদক্ষিণ করে ইনসেপ্টা ও পিকাড কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন এবং বন্ধ রাস্তা খুলে দেওয়ার দাবীতে বিক্ষোভ করেন এসময় বিভিন্ন স্লোগান দেন তারা।
 
এলাকাবাসী অভিযোগ, ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড ও পিকাড বাংলাদেশ লিমিটেডটের কর্তৃপক্ষ বাড়ি থেকে বের হওয়ার ব্যাপারীপাড়ার সরকারি রাস্তার উপরে রাতের আধাঁরে বাউন্ডারি নির্মাণ করে রাস্তা  বন্ধ করে দিয়েছে। 
 
হেলাল উদ্দিন বলেন,রাস্তাটি বন্ধ থাকায় এই এলাকায় বসবাসরত শ্রমিকদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শ্রমিকদের আগে এই রাস্তা দিয়ে কারখানায় যেতে ১মিনিট সময় লাগতো।প্রাচীর দিয়ে সরকারি রাস্তা বন্ধ করে দেয়ায় প্রায় দেড় কিলোমিটার ঘুরে কর্মস্থলে যেতে হয়। এই এলাকায় বসবাসরত শ্রমিকরা অনেকেই রুম ছেড়ে চলে গেছে। এতে করে এলাকাটি জনশূন্য হয়ে পড়েছে।
 
এব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলা সম্ভব হয়নি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা