নালিতাবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ১৪ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৬

নালিতাবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
শেরপুরের নালিতাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষ (তেপান্তরে) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
 
আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মো. আবু সাঈম।
 
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: