নৌকাকে বিজয়ী করতে কুশমাইলে আওয়ামী লীগের বর্ধিত সভা

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি | ৯ ডিসেম্বর ২০২৩, ০৮:২৪

নৌকাকে বিজয়ী করতে কুশমাইলে আওয়ামী লীগের বর্ধিত সভা
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট এমপির নির্বাচন পরিচালনার লক্ষে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের অন্তর্গত কুশমাইল ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় কুশমাইল বদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই সভা হয়। 
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান শামছুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বারের সঞ্চালনায় সভা হয়।
 
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, নির্বাচন এসেছে,  ঘরে বসে থাকার সময় নেই। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচন ছাড়া অন্য কোন কাজ থাকতে পারে না। ২০২৪ সালের নির্বাচন ভোট কেন্দ্রে  ভোটার উপস্থিতি, ভোট কেন্দ্র রক্ষার নির্বাচন। কুশমাইলের সম্মান রক্ষার নির্বাচন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ, জনগণ ও আওয়ামী লীগ ভাল থাকে। জনগন ও দেশকে ভাল রাখার জন্য আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে। আগামী ৩/৪ দিনের মধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে ওয়ার্ড আওয়ামী লীগের সভা করে কেন্দ্র কমিটি গঠন করতে হবে। তিনি আরো বলেন, প্রত্যেকেই নৌকার একজন নেতা মনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। নির্বাচনে অধিক সংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে। ফুলবাড়িয়ায় ডেমী প্রার্থীর নাম করে একজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আপনারা ডেমী প্রার্থীর পক্ষে যাবেন না।
 
সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস বলেন, বঙ্গবন্ধুর রক্তের সাথে কেউ বেইমানী করবেন না। শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে। নারী পুরুষ সকলকে ভোট কেন্দ্রে উপস্থিত নিশ্চিত করতে হবে। 
 
সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শামছুল হুদা, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার, ডাঃ তোফাজ্জল হোসেন,
অধ্যাপক আবুল হোসাইন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, এডভোকেট আমিনুল ইসলাম খাইরুল, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ওয়াদুদ আকন্দ দুদু, মুনীর আহাম্মদ চঞ্চল, সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান, সদস্য এটিএম মহসিন শামীম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা, কাজী তোফাজ্জল হোসেন দুদু মাস্টার, কায়সার আহমেদ, মোফাজ্জল হোসেন জয়, শ্রমিকলীগের তোতা মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান জামান, সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি, যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল, স্বেচ্ছাসেবক লীগের জাহাঙ্গীর আলম, তাতীলীগের চান মিয়া, আব্দুল্লাহ আল মামুন লিটন, গোলাম মোস্তফা, গোলাম মোস্তফা তোতা, সেলিম মিয়া, আতিকুল ইসলাম, সুজন নুর হাবিব, আলাউদ্দিন, আঃ মান্নান সরকার, নুরুল ওয়াদুদ মেম্বার, আঃ মজিদ, হেলাল উদ্দিন, খোরশেদ আলম, এমরান সরকার, শাহজাহান মাস্টার, জাহাঙ্গীর আলম, আমান উল্লাহ মাস্টার, সেকান্দর আলী, শওকত হোসেন, যুবলীগের তারেক রহমান তারেক, তাতীলীগের সাকের আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা