ঠাকুরগাঁওয়ে তিনদিন পর মরদেহ ফেরত দিলো বিএসএফ

আনোয়ার হোসেন আকাশ | ৭ ডিসেম্বর ২০২৩, ১৮:২৫

ঠাকুরগাঁওয়ে তিনদিন পর মরদেহ ফেরত দিলো বিএসএফ
ঠাকুরগাঁওয়ের হ‌রিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক জহুরুল ইসলামের (২৭) মরদেহ তিন দিন পর ফেরত দেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভারতের গোয়ালপুর থানা পুলিশ ও বিএসএফ এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশ ও বিজিবির উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ এ‌বি এম ফি‌রোজ ওয়া‌হিদ।
 
এরআগে সোমবার ভোররাতে  উপজেলার গেদুড়া ইউনিয়নের কাঠালডাঙ্গী  সীমান্তে ৩৭০/৩ মেইন পিলার এলাকায় বাংলাদেশী একদল যুবক গরু আনতে গেলে বিএসএফ গুলি চালায় ।  গুলিতে দুই  বাংলাদেশি যুবক নিহত হয়। 
 
নিহতরা হলেন  আব্দুল বাসেতের ছে‌লে জহুরুল ইসলাম (২৭) ও একই গ্রামের মোখ‌লেছুর রহমান। এসময় গুলিবিদ্ধ  মোখ‌লেছুর রহমান  প্রাণ বাঁচাতে নদী‌তে ঝাপ দেয়।পরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গি  সীমান্তের স্থানীয়রা নদী থেকে তার লাশ উদ্ধার করে।  অন‌্যদি‌কে গু‌লিবিদ্ধ  অবস্থায় জহুরুলকে বিএসএফ আহত অবস্থায় ভারতের  সীমা‌ন্তের এক‌টি হাসপাতা‌লে ভ‌র্তি করলে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২