নালিতাবাড়ীর আ.লীগ নেতা সরকার গোলাম ফারুকের দাফন সম্পন্ন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ৬ ডিসেম্বর ২০২৩, ২০:০৩

নালিতাবাড়ীর আ.লীগ নেতা সরকার গোলাম ফারুকের দাফন সম্পন্ন
সাবেক এমএলএ আব্দুল হাকিম সরকারের ছেলে, জেলা আওয়ামী লীগ নেতা ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুকের (৫৮) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
 
বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজার নামাজ ও বিকেল তিনটায় নিজ গ্রামের বাড়ি নিজপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে মুঠোফোনে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।
 
আরও বক্তব্য রাখেন এসডিএফের চেয়ারম্যান, সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সরকার গোলাম ফারুকের বড় ভাই মোস্তফা কামাল, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন, সিরাজদীখান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাহিদ, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওয়াজ কুরুনী, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, শেরপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা উপজেলার সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর, সহসভাপতি গোলাম কিবরিয়া বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংবাদিক হাকাম হীরা প্রমুখ।
 
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক। সরকার গোলাম ফারুক বর্তমান নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামালের ছোট ভাই। তিনি টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটির সদস্য ছাড়াও একাধারে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মী ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সব মহলে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা