কলাপাড়ায় অসহায়-হতদরিদ্র-নির্যাতিতা নারীদের মাঝে ছাগল বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি | ৫ ডিসেম্বর ২০২৩, ২০:৫৭

কলাপাড়ায় অসহায়-হতদরিদ্র-নির্যাতিতা নারীদের মাঝে ছাগল বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় হতদরিদ্র ও নির্যাতিতা নারীদের মাঝে বিকল্প জীবিকায়নের লক্ষ্যে এবং নারীদের আয় বৃদ্ধি মূলক কাজের সাথে যুক্ত করতে দেশীয় জাতের ছাগল বিতরণ করা হয়েছে।
 
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টায় মহিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ'র পরিবর্তন প্রকল্পের উদ্যোগে উপজেলার অসহায় হতদরিদ্র ও নির্যাতিতা ১২৪ জন নারীকে দুইটি করে ছাগল বিতরণের ধারাবাহিকতায় আজ মহিপুরে ৪০ জনকে ২টি করে ছাগল বিতরন করা হয়েছে।
 
উক্ত ছাগল গুলো উপজেলা লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা: রাশেদুজ্জামান যাচাই করে নিরোগ বলে ‍নিশ্চিত করেন। 
 
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলু গাজী, এছাড়াও উপস্থিত ছিলেন মহিপুর সদর ইউপির ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম, ওয়ার্ল্ড কনসার্নের প্রোগ্রাম ম্যানেজার সিলভেস্টার মিখায়েল মধু। প্রোগ্রাম অফিসার পায়েল চন্দ্র দাস, মাহামুদা, মনিটরিং অফিসার বিধান বিশ্বাস ফিল্ড অফিসার ডনি মল্লিক এবং পরিমল বৈদ্য প্রমূখ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২