নালিতাবাড়ীর আ.লীগ নেতা সরকার গোলাম ফারুক আর নেই

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ৫ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৩

নালিতাবাড়ীর আ.লীগ নেতা সরকার গোলাম ফারুক আর নেই
সাবেক এমএলএ আব্দুল হাকিম সরকার এর ছেলে, জেলা আওয়ামী লীগ নেতা ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
মঙ্গলবার (৫ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি হার্ট এ্যাটাকে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শহরের ডক্টর চেম্বার এন্ড ডায়াগনোস্টিক সেন্টার কর্তৃপক্ষ।
 
সরকার গোলাম ফারুক বর্তমান নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এএইচএম মোস্তফা কামালের ছোট ভাই। তিনি টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটির সদস্য ছাড়াও একাধারে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি এক ছেলে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
 
পারিবারিক সূত্র জানায়, কৃষিকাজের জন্য তিনি গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। বিকেলে শহরের বাসায় ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তারই ভাতিজা ডাঃ মেহেদী পরিচালিত ডক্টর চেম্বার এন্ড ডায়াগনোস্টিক সেন্টার আনা হয়। এখানে আনার পর ইসিজি করালে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেন কর্তৃপক্ষ। তাঁর মৃত্যুর সংবাদ শোনে সব মহলে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা