নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২ ডিসেম্বর ২০২৩, ১৬:৪২

নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে লক্ষাধিক টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় ৯৫ বোতল মদ পাচারকালে শংকর কোচ (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

শুক্রবার (১ ডিসেম্বর) গভীর রাতে পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শংকর কোচ জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের শগেন্দ্র কোচের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. আবরার ফয়সাল সাদী’র নেতৃতে একটি আভিযানিক দল নালিতাবাড়ী থানার পশ্চিম সমশ্চুড়া এলাকায় অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ম্যাকডুয়েলস নাম্বার ওয়ান ব্র্যান্ডের ৯৫ বোতল ভারতীয় মদসহ শংকর কোচকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত শংকর কোচ একজন মাদক কারবারী চক্রের সদস্য। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেপ্তারকৃত শংকর কোচের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা