রাণীশংকৈলে নৈশকোচ বংশাই এক্সপ্রেসের সুপারভাইজার ফেনসিডিলসহ গ্রেপ্তার

আনোয়ার হোসেন আকাশ | ২ ডিসেম্বর ২০২৩, ১৬:১২

রাণীশংকৈলে নৈশকোচ বংশাই এক্সপ্রেসের সুপারভাইজার ফেনসিডিলসহ গ্রেপ্তার
ঠাকুরগাঁও রাণীশংকৈলে বংশাই এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১২-২৩১৪) নামে এক নৈশকোচের সুপারভাইজারকে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
 
শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নেকমরদ বাজার এলাকার এম প্লাস মার্কেটের সামনে থেকে রাণীশংকৈল থানার উপ-পরির্দশক (এস আই) এরশাদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে।
 
রাণীশংকৈল থানার উপ-পরির্দশক(এস আই) এরশাদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৈশকোচের সুপারভাইজারকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
 
আটক নৈশকোচের সুপারভাইজার রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণ সন্ধ্যারই গ্রামের মৃত আবু সুফিয়ানের ছেলে খোরশেদ আলম ওরফে মুন্না।
 
পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাগভর্তি ফেনসিডিল নৈশকোচের লোকারে ব্যাগ রাখার সময় হাতেনাতে সুপারভাইজারকে আটক করে পুলিশ।
 
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান ৪০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা