ফুলবাড়িয়ায় ৯ জনের মনোনয়নপত্র দাখিল

রতন আহামেদ, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি | ৩০ নভেম্বর ২০২৩, ২০:৩৪

ফুলবাড়িয়ায় ৯ জনের মনোনয়নপত্র দাখিল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
 
বৃহস্পতিবার সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে ৮ জন ও রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে ১জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দেন।
 
দাখিলকৃত প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন, জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনিত বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জাকের পার্টি এস. এম দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ (আ’লীগ বিদ্রোহী), মো. আব্দুল মালেক সরকার (আ’লীগ বিদ্রোহী), সেলিমা বেগম সালমা (আ’লীগ বিদ্রোহী), খন্দকার রফিকুল ইসলাম (জাপা রওশন), জাহাঙ্গীর আলম খান।  
 
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনের প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
 
বুধবার দুপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার স্হায়ী সাংবাদিক দের সাথে মতবিনিময় করেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা