ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে  মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টার,  ফরিদপুর  | ৩০ নভেম্বর ২০২৩, ২০:০২

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে  মনোনয়ন দাখিল
ফরিদপুরের চারটি সংসদীয় আসনে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দান করেছেন।
 
ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মোঃ আব্দুর রহমান বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন।
 
এ আসনে বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান দোলন ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
 
ফরিদপুর-২ আসনের নগরকান্দায় আওয়ামী লীগের প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু ও সালথা উপজেলায় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক  এডভোকেট জামাল হোসেন মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
 
এদিকে ফরিদপুর তিন আসনে নৌকা প্রতীকের প্রার্থী ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য শিল্পপতি একে আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন। ।
 
এছাড়া ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহর পক্ষে ভাঙ্গা উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালযে মনোনয়নপত্র জমা দেন।  এর আগে বুধবার দুপুরে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন  মনোনয়নপত্র দাখিল করেন।
 
এছাড়া ফরিদপুর-৩ সদর আসন থেকে জাতীয় পাটি থেকে এস এম ইয়াহিয়া ও জাকের পার্টির রবিউল ইসলাম রবি মনোনয়নপত্র জমা দেন জেলা রিটারিং কর্মকর্তার কাছে ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
  1. থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
    থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান