মোংলায় রাসপুজা উৎসবে নৌকায় ভোট চাইলেন হাবিবুন নাহার

আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি | ২৮ নভেম্বর ২০২৩, ১৬:১৬

মোংলায় রাসপুজা উৎসবে নৌকায় ভোট চাইলেন হাবিবুন নাহার
বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, এদেশ সব সম্প্রদায়ের মিলিত রক্তশ্রুতের বিনিময়ে স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের অস্প্রদায়িক চেতনার একটি দল। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এর ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে হবে।
 
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার চাঁদপাই ইউনিয়নের কালিকাবাড়ি এলাকায় তিন দিনব্যাপী রাস পুজা উৎসবের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় উপমন্ত্রী এসব কথা বলেন। 
 
উপমন্ত্রী আরো বলেন, আমাকে এমপি নির্বাচিত করার পর গত ১৫ বছরে সাধারণ মানুষের এমপি হওয়ার চেষ্টা করেছি। কে কোন দলের কিংবা কোন মতের তা কখনো দেখিনি। গত ১৫ বছরে সবার জন্য আমার দরজা খোলা রেখেছি। সামনে নির্বাচন, এ নির্বাচনে আপনারাও আমার জন্য আপনাদের দরজা খোলা রাখবেন এবং নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।
 
উপজেলা আ.লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস'র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, পৌর আ'লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আ: সালাম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলাম, আ'লীগ নেতা বেল্লাল হোসেনসহ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২