মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ৩

আনোয়ার হোসেন আকাশ | ২৩ নভেম্বর ২০২৩, ১৮:৫৫

মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ৩
ঠাকুরগাঁও সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
 
বৃহস্পতিবার ( ২৩ নভেম্বর) দুপুর ১২টায় ভূল্লী-গড়েয়া সড়কের তুরুকপথা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ওমর ফারুক (১৪) বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। তিনি সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর আরাজী গোপালপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে। আহত তিনজন হলেন কুমারপুর গ্রামের আনছারুল ইসলামের ছেলে সায়েম (১৪), কুমারপুর গ্রামের জাকেরুল ইসলামের ছেলে এমাজ আহাম্মেদ (১৪) আরেক জনের নাম পরিচয় পাওয়া যায়নি। 
 
বিষয়টি ভূল্লী থানার উপ-পরিদর্শক (এসআই) বিদ্যুৎ কুমার মজুমদার নিশ্চিত করেন। 
 
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই বিদ্যুৎ কুমার মজুমদার বলেন, দুপুরে নিহত ওমর ফারুক মোটরসাইকেলে নিয়ে বিদ্যালয়ের পরিক্ষা শেষ করে বাড়ী ফেরার পথে তুরুকপথা বাজার এলাকায় অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।
 
এঘটনায় আরও ৩ জন গুরুত্বর আহত হন। 
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
 
ভূল্লী থানার সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ, সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২