বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল হেলপারের

খোরশেদ আলম, সাভার প্রতিনিধি | ২৩ নভেম্বর ২০২৩, ০৭:৫০

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল হেলপারের
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনাবশত নিজের কর্মরত বাসের চাকায় পিষ্ট হয়ে এক হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করা গেলেও পালিয়ে গেছে চালক।
 
নিহত মোঃ ওবায়দুল্লাহ জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ভেলামারি গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি সাভারে বসবাস করে রাজধানী পরিবহনের বাসের হেলপার হিসেবে কাজ করতেন, তিনি এই বাসের হেলপারি করে তার পরিবারের জীবিকা  নির্ভর করতেন। 
 
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
 
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, বিকেলে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিলো। এসময় হেমায়েতপুর বাস স্ট্যান্ডে যাত্রী উঠানামা শেষে বাসটিতে উঠতে গিয়ে হেলপার দুর্ঘটনাবশত ওই বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এঘটনায় বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার পর কিছু সময় সড়কটিতে যানচলাচল কিছুটি বিঘ্নিত হলেও এখন স্বাভাবিক আছে। মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। এঘটনায় পরিবারের সাথে কথা বলে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা