হরতালের সমর্থনে ঠাকুরগাঁওয়ে মহিলা দলের বিক্ষোভ, এক আইনজীবী আটক 

আনোয়ার হোসেন আকাশ | ১৮ নভেম্বর ২০২৩, ১৯:১৫

হরতালের সমর্থনে ঠাকুরগাঁওয়ে মহিলা দলের বিক্ষোভ, এক আইনজীবী আটক 
বিএনপির-ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে ও বিএনপির মহাসচিবসহ দলের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা মহিলা দল। এতে অংশ নেন আইজীবী ফোরামের নেতারাও। তবে মিছিল মেষে এক আইজীবীকে আটক করে পুলিশ। 
 
শনিবার (১৮ নভেম্বর) বিকেলে বিএনপির জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে একটি বিক্ষোভ  মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয়ে থেকে বের হয়ে শহরের আমতলা হয়ে পুন:রায় দলীয় কার্যালয়ে ফিয়ে যায়। এসময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন। 
 
পরে সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। এসময় ইয়াজুল ইসলাম নামে এক আইজীবীকে দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ  তাকে আটক করে। এসময় তাকে টেনে হিচড়ে ভ্যানে তুলে। আইজীবিকে আটকের সময় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার শিখার সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। 
 
এ বিষয়ে জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস বলেন, ‘গত ২৮ তারিখের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে তারাই হামলা চালিয়েছে, পুলিশ ফাঁড়িতেও তারাই হামলা চালিয়েছে। বিএনপি এসব কিছু করেনি। তবুও তারা মিথ্যা মামলায় গেপ্তার-হয়রানি করছে। আগামীকাল হরতালের সমর্থনে আজও একটি বিক্ষোভ মিছিল বের করলে শহর ঘুরে আসার পর এক আইনজীবীকে আটক করে পুলিশ। যা নিন্দনীয়। অবিলম্বে তার মুক্তির দাবি করছি। বিএনপির দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন বলে জানান তিনি।
 
আইনজীবীকে আটকের ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান,   উস্কানির অভিযোগে ইয়াজুল ইসলামকে আটক করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২