বৈরী আবহাওয়ায় শুঁটকিপল্লির ব্যবসায়ীদের শঙ্কা

আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি | ১৭ নভেম্বর ২০২৩, ১৯:৩৩

বৈরী আবহাওয়ায় শুঁটকিপল্লির ব্যবসায়ীদের শঙ্কা
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় দুবলা শুঁটকিপল্লির ব্যবসায়ীদের মধ্যে শঙ্কা বিরাজ করছে বলে জানা গেছে। সমুদ্রবন্দরগুলোকে সাত নম্বর সতর্ক সংকেত মেঘলা আকাশ সহ ঝড়ো বৃষ্টি হয়েছে। এতে জেলে পল্লী দুবলাসহ বিভিন্ন চরে ব্যবসায়ীদের শুঁটকিতে পচন ধরার শংঙ্কা করছেন তারা।
 
বন বিভাগ সূত্রে জানা যায়, এ বছর দুবলা জেলে পল্লীতে ১৬ জন বহদ্দার, ৬৪টি ডিপো, ৯৬টি দোকান, ১ হাজার ৩৫টি জেলেদের থাকার ঘরসহ ৮ থেকে ৯ হাজার জেলে শুঁটকি মৌসুমে দুবলাসহ বিভিন্ন চরে অবস্থান করছে।
 
জেলেরা জানায়, প্রতিবছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পূর্ব সুন্দরবনের শরণখোলার রেঞ্জের দুবলাসহ কয়েকটি চর এলাকায় কয়েক হাজার জেলের সমাগম ঘটে। সেখান থেকে তারা কোটি কোটি টাকা শুঁটকি তৈরি করে দেশের বৃহত্তম বাজার চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় পৌঁছে দেয়। আর সরকার দুই থেকে তিন কোটি টাকার রাজস্ব পেয়ে থাকে। এ বছর মাছের পরিমাণ একটু বেশি দেখা গেছে। কিন্তু মৌসুমের শুরুতেই লঘুচাপটি ঘূর্ণিঝড়ে বা নিম্নচাপে পরিণত হলে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দুবলা জেলে পল্লীসহ তার আশপাশে কয়েকটি চরে শুঁটকিতে পচন ধরে লাখ লাখ টাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মহান আল্লাহর ওপরই তাদের একমাত্র ভরসা।
 
এ বিষয়ে দুবলা টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
 
পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও কাজী মো. নুরুল করিম বলেন, যেহেতু লঘুচাপের সৃষ্টি হয়েছে যদি বৃষ্টি হয় তবে শুঁটকিতে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। তবে খোঁজ নিয়ে পুরো বিষয়টি পরে জানানো হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২